গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ১২ নভেম্বর ২০২৬
যে তথ্য নেওয়া হয়
অর্ডার বা অ্যাকাউন্টের জন্য আপনার নাম, মোবাইল নম্বর, ঠিকানা এবং (দিলে) ইমেইল। অ্যাকাউন্টের পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয়।
ওয়েবসাইট ব্যবহারের তথ্য
কোন পাতা ও পণ্য দেখা হয়েছে, কতক্ষণ, কোন লিংক থেকে এসেছেন (যেমন ফেসবুক), ডিভাইসের ধরন, আর ইন্টারনেট সংযোগ থেকে আনুমানিক শহর বা জেলা। এগুলো দিয়ে কোন পণ্য বেশি পছন্দ হচ্ছে তা বোঝা হয়। এর জন্য কোনো বাইরের বিজ্ঞাপন বা ট্র্যাকিং সেবা ব্যবহার করা হয় না।
ব্রাউজারে যা রাখা হয়
কার্ট, ভাষা আর একটি বেনামি ভিজিটর আইডি আপনার ব্রাউজারের স্টোরেজে থাকে; লগইন করলে একটি সেশন কুকি থাকে।
তথ্যের ব্যবহার
শুধু অর্ডার পৌঁছে দেওয়া, যোগাযোগ, অর্ডারের ইমেইল পাঠানো আর দোকান উন্নত করার জন্য। আপনার তথ্য বিক্রি করা হয় না; শুধু ডেলিভারির জন্য কুরিয়ারকে প্রয়োজনীয় নাম, ফোন ও ঠিকানা দেওয়া হয়।
আপনার অধিকার
আপনার তথ্য দেখতে, ঠিক করতে বা মুছে ফেলতে চাইলে যোগাযোগ পাতায় বা ফেসবুকে জানান।